আল-জাজিরার প্রতিবেদকেরা জানান, তেহরানে কিছুক্ষণ আগে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।
সোমবার সারা দিন ধরেই রাজধানী তেহরানে প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে জানা গেছে।
এদিকে সোমবার ইসফাহানসহ ইরানের অন্যান্য বড় শহরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলার ঘটনা ঘটায় সেখানে উদ্বেগ বাড়ছে।
এ ছাড়া গভর্নরের কার্যালয়েও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদও বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
0 Comments