সিবি ডেক্স: জরুরি বিভাগ, মানসম্মত ল্যাব ও প্যাথলজি সুবিধা না থাকায় রাজধানীতে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি ব্লাড ব্যাংককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্বাস্থ্যসেবায় অনিয়ম রোধ ও সেবার মান নিশ্চিত করতে বুধবার (২৫ মার্চ) সকাল থেকে রাজধানীর চানখারপুলসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেওয়া দলটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ব্লাড ব্যাংকে পরিদর্শন চালায়।
পরিদর্শনকালে নিবন্ধন না থাকার অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। পাশাপাশি একটি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুর পর্যন্ত চলা অভিযানে ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান, পরিবেশ এবং বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্টরা জানান, জরুরি বিভাগ, মানসম্মত ল্যাব ও প্যাথলজি সুবিধা না থাকায় কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
0 Comments