সিবি ডেক্স: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মকাণ্ডের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
বুধবার (১৮ মার্চ) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।
0 Comments