বরিশালে গ্রেপ্তার রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাসান

সিবি ডেক্স: রাজধানীর রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাসানকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানার স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ শহরের বিবিরপুকুর পাড়সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।  

পুলিশ জানায়, আহসান হাসান নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সক্রিয় নেতা এবং তার বিরুদ্ধে বরিশাল ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলায় তিনি জড়িত ছিলেন।  

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারবিরোধী প্রচারণা চালিয়ে আসছিলেন।  

স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মো. নাসিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরপুকুরসংলগ্ন এলাকায় অবস্থানের তথ্য নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments