সিবি ডেক্স: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ইরান থেকে নতুন করে এক দফা মিসাইল হামলা চালানো হয়।
এর আগে এক ঘণ্টার ব্যবধানে অন্তত চারবার ইসরায়েলের দিকে মিসাইল ছোড়া হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্লাস্টার মিসাইল ব্যবহারেরও দাবি করা হয়েছে, যার প্রতিটিতে একাধিক ছোট বোমা থাকে এবং এগুলো বিস্তৃত এলাকায় ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।
গত বৃহস্পতিবার থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ১৭ দফা মিসাইল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।
তবে এসব হামলার তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
0 Comments