সিবি ডেক্স: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে রাষ্ট্রপতিও বরাবরের মতো এখানে নামাজ আদায় করবেন বলে জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের বিষয়ে সম্মতি দিয়েছেন। ফলে এবার একসঙ্গে দুই ভিভিআইপিকে ঈদের নামাজ আদায় করতে দেখা যাবে।
প্রতিমন্ত্রী আরও জানান, জাতীয় ঈদগাহে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, আবহাওয়ার কারণে যদি ঈদগাহ ময়দান নামাজ আদায়ের উপযোগী না থাকে, তাহলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
0 Comments