সোমবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামতলী বাগঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর ছিদ্দিক ওই এলাকার বাসিন্দা জাফর আলম ও সামারুপ বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুর ছিদ্দিক নিজ শয়নকক্ষের সিলিংয়ের কাঠের বিমের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ মর্গে পাঠানো হয়।
উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দীন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
0 Comments