Recents in Beach

ব্রেকিং নিউজ

হাটহাজারীতে ৪ কোটি টাকার সরকারি জমি দখলমুক্ত, উচ্ছেদ অভিযান

সিবি ডেক্স: চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ পুনরুদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার নন্দীরহাট এলাকার ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১নং খাস খতিয়ানভুক্ত জমিতে এ অভিযান পরিচালিত হয়।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের নির্দেশনায় অভিযান চালানো হয়।  

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান। অভিযানকালে খাস খতিয়ানভুক্ত জমি চিহ্নিত করে সীমানা নির্ধারণ করা হয় এবং সেখানে নির্মাণাধীন অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি অবশিষ্ট নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান জানান, উদ্ধার হওয়া জমির বর্তমান বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। ভবিষ্যতেও সরকারি জমি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Post a Comment

0 Comments