কক্সবাজারের ৪টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থীরা জয়ী

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ১ লাখ ৩৭,৩২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীকে ৭৪,৬৫১ ভোট পেয়েছেন। কক্সবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৪০,৪৯০ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯০,২৯১, নারী ভোটার ২ লাখ ৫০,১৯৮ এবং হিজরা ভোটার ১ জন।
অন্য আসনগুলোতে—
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ
কক্সবাজার-৩ (সদর–রামু) আসনে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী
চারজন প্রার্থীই বিজয়ী হয়েছেন। নির্বাচিতরা আগেও সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন; সালাহউদ্দিন আহমদ যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন, আর শাহজাহান চৌধুরী হুইপ ছিলেন। স্থানীয়রা মনে করছেন, এবারও তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

Post a Comment

0 Comments