বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ফলাফল ঘোষণা অনুষ্ঠান থেকে এসব তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৪০টি কেন্দ্রে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৩৩ হাজার ১৮৪ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ২৭০ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা পেয়েছেন ৬ হাজার ৮৫১ ভোট। প্রাথমিক এই ফলাফলে ভোলা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা চলমান থাকলেও এগিয়ে রয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
0 Comments