রমজান সামনে রেখে লামায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিক্রেতাদের সঙ্গে মতবিনিময়

ফরহাদ আহমদ সজল, বান্দরবান: বান্দরবান জেলার লামা উপজেলা ও পৌরসভায় বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই কর্মসূচিতে লামার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ, র‍্যালি ও একাধিক পথসভা অনুষ্ঠিত হয়।

প্রচারণার অংশ হিসেবে একটি র‍্যালি লামা পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাবেদ রেজা।
পথসভায় জাবেদ রেজা বলেন,
“এই দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে পেতে আজ ঐক্যবদ্ধ। গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপি সবসময় রাজপথে আছে। ধানের শীষ হচ্ছে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”

তিনি আরও বলেন,
“আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে। সেই লক্ষ্যে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি সর্বস্তরের জনগণের প্রতি ধানের শীষের পক্ষে সমর্থন ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, বাবু রিটল বিশ্বাস; জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, আব্দুর রব, সাইফুদ্দিন এবং এডভোকেট আলমগীর চৌধুরী।
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Post a Comment

0 Comments