ফলাফল গেজেট আকারে প্রকাশের পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপরই শুরু হবে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া।
সরকারি সূত্র জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি (সোমবার) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। শপথের পরবর্তী দুদিনের মধ্যেই মন্ত্রিসভার শপথের মাধ্যমে নতুন সরকার গঠন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে।
নির্বাচনে সর্বোচ্চ আসনপ্রাপ্ত দল হিসেবে বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সে অনুযায়ী বিএনপির সংসদ নেতা হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। এই ক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন—এটি অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে।
অন্যদিকে, দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে যাচ্ছে। সামগ্রিকভাবে নির্বাচনের ফলাফল নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।
0 Comments