এ ছাড়া গতকাল বিকেল সাড়ে পাঁচটার পর আরেক পোস্টে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। পরদিন ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন এবং পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। উচ্চ আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা করা হয়নি এবং প্রার্থী মারা যাওয়ায় শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে এবং ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে ৩টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
0 Comments