দিরাইয়ে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ সাজ্জাদ মিয়া (৩৫) নামে এক পলাতক আসামিকে ছিনিয়ে নিয়েছে তাঁর স্বজন ও সহযোগীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সাজ্জাদ মিয়া একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি দল তাঁর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত সাজ্জাদকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার পথে তাঁর স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়া পরিহিত অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments