কক্সবাজার-১ থেকে চারবার নির্বাচিত সালাহউদ্দিন আহমদ পূর্ণ মন্ত্রী হচ্ছেন

সিবি ডেক্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসন থেকে চারবার বিজয়ী সালাহউদ্দিন আহমদ এবার গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। এর আগে ২০০১ সালে বিএনপি সরকার গঠন হলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।  

স্বাধীনতার পর কক্সবাজার থেকে তিনিই প্রথম মন্ত্রী হন। স্বাধীনতার আগে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য খালেকুজ্জামান এবং সহীদুজ্জামানের পিতা ফরিদ আহমদ পাকিস্তানের কেন্দ্রীয় শ্রম মন্ত্রীর দায়িত্বে ছিলেন।  

আওয়ামী লীগের শাসনামলে জেলার সন্তান সাইমুম সরওয়ার কমল হুইপ হিসেবে নিয়োগ পান প্রতিমন্ত্রী পদমর্যাদায়, তবে তার কার্যপরিধি ছিল সংসদ কেন্দ্রীক। এবার কক্সবাজার-১ থেকে নির্বাচিত সালাহউদ্দিন আহমদ প্রথম পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত হবেন। এই অর্জন কক্সবাজারের জন্য নতুন ঐতিহ্য সৃষ্টি করছে।

Post a Comment

0 Comments