খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। তিনি আবুল কালামের শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন। পাশাপাশি দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আবুল কালামের অবস্থা বর্তমানে সংকটাপন্ন। তার দ্রুত আরোগ্যের জন্য পরিবারের সদস্যরা ও দলের নেতাকর্মীরা সবার কাছে দোয়া কামনা করেছেন।
0 Comments