ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বান্দরবানে ‘দেশ বদলাই’ তারুণ্য আলোচনা

ফরহাদ আহমদ, বান্দরবান: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শীর্ষক তারুণ্য নির্ভর আলোচনা সভা বান্দরবান পার্বত্য জেলায় অনুষ্ঠিত হয়েছে। নতুন বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা, চিন্তা, স্বপ্ন ও সম্ভাবনাকে কেন্দ্র করে আয়োজিত এই সভায় প্রশাসন, বিভিন্ন দপ্তর, গণমাধ্যম এবং তরুণ নেতৃত্বের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান। তিনি তার বক্তব্যে তরুণদের সৃজনশীলতা, দায়িত্ববোধ ও উদ্ভাবনী চিন্তাকে দেশের অগ্রযাত্রার মূল শক্তি হিসেবে উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. এনায়েত করিম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জনাব এস হাসান।

বক্তারা বলেন, দেশ গড়ার প্রধান শক্তি তরুণরাই; তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রযুক্তি, শিক্ষা, নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্ব গঠনে তরুণদের প্রস্তুত করতে প্রশাসন ও সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় অংশ নেওয়া তরুণরাও দেশের অগ্রগতি, সামাজিক পরিবর্তন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের স্বপ্ন, ভাবনা এবং করণীয় তুলে ধরেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে একটি অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে পড়ে, “তারুণ্যই পরিবর্তনের শক্তি, তারুণ্যই নতুন বাংলাদেশের ভিত্তি।”

0 Comments