গ্রেপ্তাররা হলেন—জহির আহমদ (৫৪) ও তার স্ত্রী শাহেনা আক্তার (৪৫)। তারা মূলত কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম কৈয়ারবিল এলাকার বাসিন্দা। বর্তমানে তারা চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বসবাস করছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জহির ও শাহেনা দম্পতি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। বুধবার সকালে তারা ব্যাটারিচালিত অটোরিকশায় করে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে চিরিংগা পৌরশহরের দিকে যাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অটোরিকশাটি থামিয়ে তল্লাশি করলে একটি ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ অটোরিকশা ও মোবাইল ফোনও জব্দ করে।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “দীর্ঘদিন ধরেই এই দম্পতি ইয়াবা পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
0 Comments