ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নির্জন বাড়ি থেকে নারীর অর্ধগলিত মরদেহ, পেকুয়া

সিবি ডেক্স: কক্সবাজারের পেকুয়ায় একটি নির্জন বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মগনামা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপিতার দ্বিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম সাবিনা আক্তার জান্নাত প্রকাশ জুলি (৪৫)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মৃত ছায়েদুল হকের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির মালিক এহতেশামুল হক চট্টগ্রাম শহরে বসবাস করায় ওই নারী গত তিন মাস ধরে গ্রামের বাড়িতে ভাড়া থাকছিলেন। অর্ধগলিত লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, প্রায় ৫–৬ দিন আগে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ জানান, বাড়িটি অনেকটাই নির্জন এলাকায় হওয়ায় ওই নারী একা বসবাস করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী এক মহিলা বাড়িতে গেলে দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

0 Comments