এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রিয়াদ তার পরিবারসহ কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসে। এ সময় ভিড়ের মধ্যে সে হারিয়ে যায়। রিয়াদ উদ্দিন বাঘাইছড়ি থানার বটতলী ৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. জসিম উদ্দিন ও আমেনা আক্তারের সন্তান।
হারিয়ে যাওয়ার পরপরই পর্যটন এলাকায় দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ শিশুটিকে উদ্ধার করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে রিয়াদকে তার পিতা-মাতার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত এসআই (নি:) সুব্রত বাড়ৈ লিমা-২ ও সঙ্গীয় ফোর্স জিডি নম্বর ১৮৮, তারিখ ১২/৯/২৫ অনুযায়ী বিষয়টি নথিভুক্ত করেছেন।
0 Comments