Recents in Beach

ব্রেকিং নিউজ

পিআর পদ্ধতি সংবিধানে নেই, স্পষ্ট করলেন সিইসি নাসির উদ্দিন

সিবি ডেক্স: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট করে বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাংলাদেশের সংবিধান কিংবা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নেই। ফলে নির্বাচন কমিশনের হাতে প্রচলিত আইন বা পদ্ধতি পরিবর্তনের ক্ষমতা নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকরা যখন জানতে চান, ভবিষ্যৎ নির্বাচন পিআর পদ্ধতিতে নাকি প্রচলিত পদ্ধতিতে হবে— তখন সিইসি স্পষ্টভাবে বলেন, “আমাদের যে পদ্ধতি আছে, পিআর তো আরপিওতে নাই। আমরা তো আইন বদলাতে পারি না।”

তিনি আরও ব্যাখ্যা করেন, পিআর পদ্ধতি চালু করতে হলে আরপিও পরিবর্তন করতে হবে, আর তা করতে হলে আইন পরিবর্তনের পাশাপাশি সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। তবে সংবিধান পরিবর্তনের প্রসঙ্গ তুললেই তা নিয়ে সমালোচনা তৈরি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, “রাজনৈতিক দলগুলো একটা ফয়সালা বা মীমাংসায় আসুক। উনারা বুঝবেন আমাদের পক্ষে সম্ভব কি না। যদি উনারা পিআর চান, তাহলে উনারাই সিদ্ধান্ত নেবেন।”

Post a Comment

0 Comments