Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে অভিমানে তরুণীর ফাঁস মৃত্যু

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফে পারিবারিক অভিমানে শাবনুর (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে সাবরাং ইউনিয়নের আছারবুনিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাবনুর ওই এলাকার মৃত নুর আলমের মেয়ে।

ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিবারের সঙ্গে অভিমান করে শাবনুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অভিমানে তরুণী আত্মহত্যা করেছেন। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Post a Comment

0 Comments