ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চকরিয়ায় বিশেষ অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ মোহাম্মদ জিশান ও মোহাম্মদ আব্দুল্লাহ নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌরসভাস্থ চকরিয়া গ্রামার স্কুল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ রায় এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ জিশান চকরিয়া পৌরসভা সিকদার পাড়া এলাকার মৃত জালাল আহমেদের ছেলে এবং অপর আটক মোহাম্মদ আবদুল্লাহ চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার মোহাম্মদ কালু ফকিরের ছেলে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0 Comments