জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—লাবণী পয়েন্টের হান্ডি রেস্টুরেন্ট ৩০ হাজার, সুগন্ধার কাঁচা লংকা রেস্টুরেন্ট ৪০ হাজার, ক্যাফে দরবার ৩০ হাজার এবং কলাতলী মেইন রোডের ক্যাফে জামান রেস্টুরেন্ট ১৫ হাজার টাকা।
জনপ্রিয় ও পুরনো হান্ডি রেস্টুরেন্টেও অনিয়ম ধরা পড়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, সুনাম ও জনপ্রিয়তার আড়ালে মালিকপক্ষ নিয়মকানুন অবহেলা করছিল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম বলেন, রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করা হয়েছে। স্বাস্থ্যকর খাবার পরিবেশন নিশ্চিত না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অস্বাস্থ্যকর খাবার খেলে হেপাটাইটিস, খাদ্যে বিষক্রিয়া, পেটের রোগ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটক এসব রেস্টুরেন্টে ভিড় জমান। তাই স্বাস্থ্যবিধি না মানলে তা শুধু ভোক্তাদের নয়, বরং পর্যটন শিল্পের ভাবমূর্তির জন্যও হুমকি হয়ে উঠতে পারে।
0 Comments