Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজারে সিপি ফাইভ স্টারকে জরিমানা

মো: নুরুল হাকিম: কক্সবাজার শহরের পূর্ব বাজার ঘাটা প্রধান সড়কে অবস্থিত সৈকত টাওয়ার সিপি ফাইভ স্টার প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ বার্গার বন সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুল ইসলাম, কক্সবাজার পৌরসভার নিরাপদ পরিদর্শক আবদুর রহিম এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments