Recents in Beach

ব্রেকিং নিউজ

সাবেক নারী কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেপ্তার

সিবি ডেক্স: ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগের নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাদপুরে তার নিজ বাসা থেকে গুলশান থানা পুলিশ তাকে আটক করে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং নার্গিসকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে। বর্তমানে ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

Post a Comment

0 Comments