ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

৮ বছরের শিশু সাইফুল নিখোঁজ কক্সবাজারে

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার শহরের লার পাড়া এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে সাইফুল ইসলাম নামের ৮ বছর বয়সী এক শিশু। পারিবারিক সূত্রে জানা গেছে, ফুফা তাকে নিজ হাতে গাড়িতে তুলে দিয়েছিলেন বাড়িতে ফেরানোর জন্য। তবে সে আর বাড়িতে পৌঁছায়নি। এসময় শিশুটির সঙ্গে আরও দুইজন ছিল বলেও জানা গেছে।

নিখোঁজ সাইফুল ইসলামের বাবার নাম পারভেজ এবং মায়ের নাম তসলিমা। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে—

📞 01811-769797
📞 01882-339289
📞 01870-969310

0 Comments