Recents in Beach

ব্রেকিং নিউজ

উখিয়ায় সাংবাদিককে হামলা, ৮ মাদক কারবারি মামলা

সিবি ডেক্স: কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে ইয়াবা, মদ ও গাঁজা বিক্রির ভিডিও ধারণ করার কারণে দৈনিক গণসংযোগ পত্রিকা ও সিবিএন মাল্টিমিডিয়া-এর উখিয়া প্রতিনিধি জালাল উদ্দীনকে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে চিহ্নিত মাদক কারবারিরা। ঘটনা ঘটে সোমবার (৯ আগস্ট) বিকাল ৫টার দিকে মরিচ্যা কাচাঁ বাজারে।

জালাল উদ্দীন কাওসার বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার মরিচ্যা বাজারের একাধিক দোকানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। এই মাদক ব্যবসা চালাচ্ছেন আব্দুল রহিম ওরফে ‘টনাইয়া’ ও চিহ্নিত কারবারি সোনা আলম-এর নেতৃত্বে। সংবাদ অনুসন্ধান করতে গিয়ে তিনি গোপনে মাদক বিক্রির ভিডিও ধারণ করলে হামলাকারিরা তাকে আটক করে অন্য স্থানে নিয়ে যায়। তার সঙ্গে থাকা দুইজন কৌশলে পালাতে সক্ষম হন। হামলাকারিরা জালালের হাতে থাকা মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে মারধর শুরু করে। প্রাণে বাঁচতে বাধ্য হয়ে তিনি তাদের দেওয়া শর্ত মেনে ফিরতে বাধ্য হন।

পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে এবং জড়িত ৮ জনকে আসামি করে অজ্ঞাত ১১–১২ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন। প্রধান আসামিদের মধ্যে রয়েছেন আব্দুর রহমান প্রকাশ (বদি-বইদ্দা), জাহাঙ্গীর আলম প্রকাশ (সোনা আলম), কপিল উদ্দিন, মরিচ্যার আব্দুর রহিম প্রকাশ টনাইয়া ও রমিজ মিস্তি হোছন। মামলায় উল্লেখ করা হয়েছে আরও ৮ জনের নাম এবং অজ্ঞাত ২১ জনের বিরুদ্ধে।

জালাল উদ্দীন সাংবাদিক সমাজ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন, কারণ হামলার পর থেকে তার ওপর নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে।”

Post a Comment

0 Comments