ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

পেকুয়া উপজেলা ছাত্রদলের ২ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সিবি ডেক্স: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা শাখার দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে।

রোববার (১০ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে নাঈমুর রহমান হৃদয়কে আহ্বায়ক এবং আবুল কাশেম নূরীকে সদস্য সচিব করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

0 Comments