সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৫ আগস্ট কক্সবাজার যাবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু অন্তর্বর্তী সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এ বিষয়ে সরকার বিভিন্ন দেশের সঙ্গে নিবিড়ভাবে আলোচনা চালাচ্ছে।
তিনি জানান, রোহিঙ্গা সংকটকে আবারও আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে তিনটি বৃহৎ আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কক্সবাজারের সম্মেলনের পর আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে সবচেয়ে বড় সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এরপর কাতারের দোহায় আরেকটি সম্মেলনের আয়োজন করা হবে।
প্রেস সচিব আরও জানান, কক্সবাজারের সম্মেলনের মূল উদ্দেশ্য হবে রোহিঙ্গাদের নানান সমস্যার কথা আন্তর্জাতিক মহল ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাছে তুলে ধরা।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
0 Comments