বৃহস্পতিবার (২১ আগস্ট) কক্সবাজার পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এ দোয়া মাহফিলের আয়োজন করে কক্সবাজার জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
মাহফিলে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি কাউছার আলম। প্রধান অতিথি ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি, যিনি একইসঙ্গে কক্সবাজার জেলা কোচ-বাস মিনিবাস মালিক সমিতির (২১৬২) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল মালেক-শহর মুল্লুক, মাস্টার আবুল খালেক, নুরুল হক ও এহছান। যুগ্ম সম্পাদক হিসেবে অংশ নেন আবুল কালাম আজাদ সুমন ও সাজ্জাদ হোসেন। সহ-সাধারণ সম্পাদক মোবারক হোসেন (শ্রমিক ইউনিয়ন ২১২৯-এর সাধারণ সম্পাদক) এবং জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন হুমায়ুন কবির ও গিয়াস উদ্দিন।
অর্থ সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক রাজিব পাল খোকন, সহ-প্রচার সম্পাদক আলাউদ্দিন আল আজাদ এবং সহ-অর্থ সম্পাদক মো. সাহাজাহানও মাহফিলে যোগ দেন।
এছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, গিয়াস উদ্দিন ও নুরুল আবছার।
দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের পেশ ইমাম মৌলানা আবু শামা।
0 Comments