Recents in Beach

ব্রেকিং নিউজ

নির্বাচনী সীমানা ইস্যুতে বিএনপির ৫ সদস্যের কমিটি!

সিবি ডেক্স: জাতীয় সংসদের আসনভিত্তিক সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের চলমান কার্যক্রমকে ঘিরে অবস্থান স্পষ্ট করল বিএনপি। দলটির পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি পাঁচ সদস্যের পর্যালোচনা ও সমন্বয় কমিটি।

রোববার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

কমিটিতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

ড. মো. জকোরিয়া: নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব

মো. সামসুল আলম: সাবেক উপ-সচিব

বেলায়েত হোসেন মৃধা: জাতীয় নির্বাহী কমিটির সদস্য


বিজ্ঞপ্তিতে বলা হয়, "নির্বাচন কমিশনের গৃহীত পদক্ষেপ, এর প্রভাব, ন্যায়সংগত অংশীদারিত্ব এবং আসনবিন্যাস ইস্যুতে দলের অবস্থান পর্যালোচনা ও করণীয় নির্ধারণই এ কমিটির মূল দায়িত্ব।"

কমিটি খুব শিগগিরই কর্মপরিকল্পনা চূড়ান্ত করে দলের উচ্চপর্যায়ে প্রতিবেদন পেশ করবে বলে জানানো হয়।

Post a Comment

0 Comments