নিহত জাহাঙ্গীর আলম পূর্ব গোঁয়াখালী টেকপাড়া এলাকার বখতিয়ার উদ্দিনের ছেলে। তিনি পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি এবং মইয়্যাদিয়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহাঙ্গীর আলম মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
0 Comments