মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টেকনাফ পৌরসভার বাসস্টেশন ও উপরের বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী। তার সঙ্গে ছিলেন থানা পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৩৯ ও ৪০ ধারায় এসব জরিমানা করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান চলবে।
0 Comments