Recents in Beach

ব্রেকিং নিউজ

গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিএনপির মামলা | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি।

রোববার (১৩ জুলাই) দুপুরে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে উপস্থিত হয়ে বিএনপির তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে জমা দেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, ২০১৯ থেকে ২০২৩ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে ১১টি গুমের ঘটনায় তারা জড়িত। অভিযোগে দাবি করা হয়, শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার ‘অপরাধে’ এসব ভুক্তভোগীদের তুলে নেওয়া হয় এবং তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়।

প্রসিকিউটর জানান, তদন্ত করে বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, ৩ জুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নিজ গুমের অভিযোগ দায়ের করেছিলেন। তিনি জানান, “গুম-খুনের সংস্কৃতি বন্ধ করতে হলে এর দায়ভার নিরপেক্ষভাবে নির্ধারণ করতে হবে।”

🔍 উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ ২০১৫ সালে ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন এবং পরে ভারতের শিলংয়ে অবস্থানরত অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়।

Post a Comment

0 Comments