সে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামের আনোয়ারুল হকের ছেলে এবং বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
তানভীরের মা আসমাউল হোসনা জানান, রবিবার (২৯ জুন) সকাল সাড়ে সাতটায় তানভীর স্কুল ইউনিফর্ম পরে ব্যাগ নিয়ে বের হয়। তবে সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে শুরু করেন।
পরে জানতে পারেন, সে ওইদিন স্কুলেও উপস্থিত ছিল না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তানভীর নিখোঁজের ঘটনায় পরিবারে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
📞 যোগাযোগ:
📱 ০১৮৪০-০৪৩৭৭৩
📱 ০১৮২২-৯৩০৯৬৮
0 Comments