Recents in Beach

ব্রেকিং নিউজ

ঈদ-পরবর্তী ট্রেনযাত্রায় মাস্ক পরার অনুরোধ, বাড়ছে কোভিড সংক্রমণ

সিবি ডেক্স: পবিত্র ঈদুল আজহার পর ট্রেনযোগে ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। দেশে আবারও কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকায় এই সতর্কতা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে জনসমাগমপূর্ণ স্থানে সংক্রমণ বাড়ছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলতে এবং মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

এই পরিস্থিতিতে ট্রেনে ভ্রমণরত যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক না হলেও জরুরি বিবেচনায় তা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ট্রেনস্টেশন, প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টারসহ ভিড়পূর্ণ স্থানে সুরক্ষাব্যবস্থা গ্রহণের জন্য রেল কর্তৃপক্ষকে তৎপর থাকতে বলা হয়েছে।

প্রতিদিন ঈদ-পরবর্তী যাত্রায় লাখো যাত্রী দেশের বিভিন্ন অঞ্চলে ফিরছেন। সংক্রমণ রোধে সম্মিলিতভাবে সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি জোর দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Post a Comment

0 Comments