ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের মধ্যে গরুর শিং ও লাথির আঘাতে, আবার কেউ ধারালো অস্ত্রে কেটে আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঈদের দিন সচেতনতা ও সাবধানতার অভাবে প্রতি বছরই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির সময় প্রয়োজনীয় সাবধানতা না মানলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে শিশু ও নারীদের কোরবানির জায়গা থেকে দূরে রাখা, ধারালো অস্ত্র ব্যবহারে সাবধানতা, এবং পশু নিয়ন্ত্রণে সক্ষম ব্যক্তি দ্বারা জবাই কার্য সম্পাদন করা জরুরি।
0 Comments