এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।
উপদেষ্টা সজীব ভূঁইয়া জানান, “ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। অতিরিক্ত ভাড়া কিংবা হয়রানির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।”
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “ভোর থেকেই অভিযান চলছে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ কার্যক্রম চলমান থাকবে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
উল্লেখ্য, প্রতি বছর ঈদের সময় রাজধানীর বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। এবারের অভিযান জনসচেতনতা ও ভোগান্তি রোধে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
0 Comments