শিশুটির বাবা সাঈদ জানান, সন্ধ্যায় হোসাইন বাড়ির আঙিনায় হাঁটছিল। এ সময় হঠাৎ একটি সাপ ছোবল মারে। সঙ্গে সঙ্গে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে শেষরক্ষা হয়নি।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে প্রথমে আমাদের এখানে আনা হয়। পরবর্তীতে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে দ্রুত স্থানান্তর করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনাটি এলাকায় শোকের ছায়া নামিয়েছে এবং শিশুদের প্রতি আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
0 Comments