Recents in Beach

ব্রেকিং নিউজ

বিস্ফোরক আইনের মামলায় নেত্রকোনার যুবলীগ সভাপতি সানোয়ার গ্রেফতার

সিবি ডেক্স: নেত্রকোনার মদন উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার সাদাত সানোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌর ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই মদন বাজার ব্রিজ এলাকায় সরকারি কলেজ থেকে উপজেলার খাদ্যগুদামের দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তৎকালীন সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ফোনে আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দিলে তারা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে ককটেল নিক্ষেপ, গুলি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এতে মেহেদি হাসান নবাবসহ ৫০-৬০ জন আহত হন।

এর প্রেক্ষিতে ছাত্রদলের মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদি হাসান বিস্ফোরক আইনে মামলা করেন, যেখানে সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ ও আরও ১০০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার অন্যতম আসামি ছিলেন যুবলীগ নেতা সানোয়ার।

Post a Comment

0 Comments