সিবি ডেক্স: চট্টগ্রাম আদালত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ পাঁচটি পৃথক মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে পৃথক শুনানির পর সবগুলো মামলায় জামিন আবেদন খারিজ করা হয়। চিন্ময়ের পক্ষে তার আইনজীবী অপূর্ব কুমার ঘোষ শারীরিক অসুস্থতার কথা তুলে জামিন আবেদন করেন। তবে আদালত রাষ্ট্রপক্ষের আপত্তির পরিপ্রেক্ষিতে সেই আবেদন মঞ্জুর করেননি।
এই পাঁচটি মামলার মধ্যে একটি হলো আইনজীবী আলিফ হত্যা মামলা। বাকি তিনটি ভাংচুর, হামলা ও বিস্ফোরক আইনে পুলিশের দায়ের করা মামলা এবং একটি মামলা করেছেন নিহত আলিফের ভাই।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, “আসামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তার জামিনের আবেদন সবগুলো মামলায় খারিজ করেছেন আদালত।”
উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসের আগের এক জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে সৃষ্ট সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলাটির তদন্তে একাধিক আসামিকে গ্রেফতার করা হলেও মূল আসামিরা এখনও আইনের বাইরে বলে অভিযোগ রয়েছে।
0 Comments