এর আগে দুপুর ২টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। অনুষ্ঠানে তিনি জানান, দুই সিটিতে (উত্তর ও দক্ষিণ) রাতের মধ্যেই বর্জ্য অপসারণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সেই লক্ষ্যে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ বছর ঈদুল আজহায় ১০ হাজার ৪৩১ জন পরিচ্ছন্নতাকর্মী শুধুমাত্র ডিএনসিসিতে কাজ করেছেন, যেখানে ৮৫০টিরও বেশি যানবাহন ব্যবহার করা হয়েছে বর্জ্য পরিবহনের জন্য। স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে অন্য সব সিটিতেও সমান আন্তরিকতায় পরিচালিত হয় পরিচ্ছন্নতা কার্যক্রম।
উল্লেখ্য, ঈদের দিন দুপুরের মধ্যেই ঢাকা ও অন্যান্য বড় শহরের রাস্তাঘাট বর্জ্যমুক্ত রাখতে নগর কর্তৃপক্ষ ও পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত কাজ করেছেন। সরকারের এই সমন্বিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজ।
0 Comments