অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাৎ হোসেন ছায়েদ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরু সাজি ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ প্রমুখ।
অনুদান নিতে আসা শহীদ ফজলুর রহমানের বাবা আমিনুল হক কাঁদতে কাঁদতে বলেন, “ফজলু ছিল পরিবারের একমাত্র রোজগারক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে আমরা দিশেহারা। ঈদের আগে বিএনপির এই সহযোগিতা আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে, কিন্তু উপজেলা প্রশাসন এখনো কোনো খোঁজ নেয়নি।”
প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম বলেন, “এই শহীদ পরিবারগুলো বিএনপির নয়, পুরো জাতির সম্পদ। বিএনপি তাদের পাশে আছে, থাকবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে এসব শহীদকে ‘বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদ উপলক্ষে এসব শহীদ পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও তাদের দুঃখ-কষ্ট লাঘবে দল কাজ করে যাবে।
0 Comments