Recents in Beach

ব্রেকিং নিউজ

নাইক্ষ্যংছড়ি-রামুর ত্রাস ডাকাত শাহীন অবশেষে সেনাবাহিনীর হাতে আটক


সিবি ডেক্স: 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের রামু উপজেলায় ত্রাস চালানো আলোচিত অপরাধী শাহীনুর রহমান শাহীন ওরফে ‘ডাকাত শাহীন’ সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন বলে গোপন সূত্রে জানা গেছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টার দিকে এই অভিযান চালানো হয়।

তবে তাকে কোথা থেকে আটক করা হয়েছে বা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে পাহাড় ও সমতলে ত্রাস চালানো শাহীন আটক হওয়ায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

ডাকাত শাহীন নামে পরিচিত এই ব্যক্তি চাঁদাবাজি, অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিল বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পেলে বিস্তারিত জানানো হবে।

Post a Comment

0 Comments