Recents in Beach

ব্রেকিং নিউজ

মাধবপুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৬০, ওসিসহ হাসপাতালে

সিবি ডেক্স: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে স্থানীয় বারঘরিয়া ও তেরঘরিয়া গোষ্ঠীর মধ্যে পুরোনো দ্বন্দ্বের জেরে শনিবার (০৭ মে) ঈদের রাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন, আহতদের মধ্যে আছেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে তা চরমে পৌঁছালে সংঘর্ষে লিপ্ত হয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আহতদের মধ্যে বশির উল্লাহ, লাখাছ মিয়া, গাজী মিয়া, ইমান উল্লাহ, রাফি উল্লাহ, মুখলেছ মিয়া, মহিব উল্লাহ, শের আলী, হোসাইন মিয়া, বাছির মিয়া প্রমুখের নাম জানা গেছে। আহতদের মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ওসি বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Post a Comment

0 Comments