Recents in Beach

ব্রেকিং নিউজ

ডিএনসিসিতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু, রাতেই শেষ হবে কাজ

সিবি ডেক্স: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (ঈদের দিন) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আজ রাতের মধ্যেই দুই সিটিতে কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হবে’, এমন আশাবাদ ব্যক্ত করেন। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ডিএনসিসি ও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিশেষ খাবার ও প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এ বছর উত্তর সিটিতে ২০ হাজার টন বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে, যার ৮০ শতাংশ ঈদের দিনেই অপসারণ করা হবে। সকাল থেকেই বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে এবং দুপুর ১২টা পর্যন্ত ৫,৫০০ মেট্রিক টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হয়েছে।

এ বছর বর্জ্য অপসারণে ১০,৪৩১ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। ব্যবহৃত হচ্ছে ৮৫০টি যান-যন্ত্র। প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ে নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments