Recents in Beach

ব্রেকিং নিউজ

কেরানিহাটে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, যৌথবাহিনীর ৩ ঘণ্টার অভিযান

সিবি ডেক্স: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট স্টেশন এলাকায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার (১৪ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এই অভিযান পরিচালিত হয়।

সাতকানিয়া উপজেলার প্রশাসন, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মহাসড়ক ও ফুটপাত দখল করে তৈরি হওয়া দোকান ও অন্যান্য অবৈধ কাঠামো সরিয়ে ফেলা হয়। একই সঙ্গে চালক ও মালিকদের যত্রতত্র গাড়ি পার্কিং না করার নির্দেশনা প্রদান করা হয়।

প্রশাসন জানায়, যান চলাচলে স্বস্তি ফেরাতে এবং জনগণের চলাফেরার স্বাভাবিক গতি নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments