Recents in Beach

ব্রেকিং নিউজ

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন সাবেক হুইপ শাহজাহান চৌধুরী

সিবি ডেক্স: সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিএনপির নেতৃত্ব কুক্ষিগত করে একশত কোটি টাকা অর্জন করেছেন’ — এই মর্মে প্রচারিত একটি ভিজ্যুয়াল সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত, ঈর্ষান্বিত হয়ে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। এটি শুধু আমার নয়, পুরো দলের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “যারা দলের জনপ্রিয় নেতৃত্বকে বিভ্রান্ত করতে বা মানুষের মধ্যে সন্দেহ ছড়াতে চায়, তারাই এসব মিথ্যা প্রচার চালাচ্ছে।”

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ের আলোচিত ওই ভিজ্যুয়াল সংবাদের মাধ্যমে সামাজিক মাধ্যমে একটি বিশেষ মহল দাবি করছে, বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে একচ্ছত্র ক্ষমতা ও মোটা অংকের অর্থসম্পদ অর্জন করেছেন শাহজাহান চৌধুরী। তবে তিনি এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

Post a Comment

0 Comments