নিহতরা হলেন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) এবং তার শিশু পুত্র মো. হাসান মিয়া (৮)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। তালদিঘি এলাকায় পৌঁছেই চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মসজিদের গায়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পারভেজ ও তার ছেলে নিহত হন। আহত ১২ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments